লাকসাম : কুমিল্লার লাকসামে সায়েরা খাতুন (৫৮) নামে এক বৃদ্ধাকে শ্বাসপরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধেররোধে হত্যার অভিযোগে লাকসাম থানায় একটি মামলা হয়েছে।
শুক্রবার (২০ জুন) নিহত বৃদ্ধার ছেলে মাকসুদুর রহমান বাদি হয়ে লাকসাম থানায় মামলাটি দায়ের করেন। নিহত সায়েরা খাতুন উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামের আব্দুল বারেকের স্ত্রী।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আগের দিন বৃহস্পতিবার (১৯জুন) বিকেলে নিজ ঘরে অবস্থান করছিলেন বৃদ্ধা সায়েরা খাতুন। ওই সময় ঘরে পরিবারের অন্য কোন সদস্য ছিলো না। এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাঁকে শ্বাসরোধে হত্যা করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর গলায় থাকা একটি স্বর্নের চেইন ও ব্যবহৃত একটি মোবাইল ফোন নিয়ে যায়।
নিহত বৃদ্ধার স্বামী আব্দুল বারেক জানান, তিনি একটি কাজে কুমিল্লায় ছিলেন। তখন তাঁর এক নাতির মাধ্যমে খবর পান তার স্ত্রীকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করেছে। সংবাদ পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন এবং লাকসাম থানা পুলিশকে অবহিত করেন। সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়। পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এই ঘটনার এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
এই ব্যাপারে আজ রাত ১০টায় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, নিহত ওই বৃদ্ধার মরদেহ ময়নাতদন্ত শেষে শুক্রবার (২০ জুন) স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি জানান, এই ঘটনায় লাকসাম থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়ছে। বিষয়টি অত্যন্ত সূক্ষ্মভাবে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।