1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নৌকা ডুবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারির মর্মান্তিক মৃত্যু

ফারুক হাসান কাহার
  • প্রকাশ বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম (৩৫) বিলের পানিতে নৌকা ডুবে মারা গেছে। নিহত মনিরুল ইসলাম শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একজন পরিচ্ছন্নতাকর্মী ও ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে।

বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের চিনাধুকুরিয়া বিলে ঝড়ো হাওয়া ও প্রচন্ড ঢেউয়ে নৌকা উল্টে ডুবে যাওয়ায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারি ও এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসি জানায়, এদিন দুপুর ১২টার দিকে মনিরুল ইসলাম পাশের চিনাধুকুরিয়া গ্রামে নৌকা যোগে রাইসমিলে ধান ভাঙ্গাতে যাচ্ছিল। এ সময় ওই নৌকায় তার ৭ বছরের শিশু ছেলে, ভাগিনা ও বাবা ছিল। তাদের নৌকা মাঝবিলে পৌছানোর পর হঠাৎ বিলের মধ্যে ঝঁড়ো বাতাস ও প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি হয়। এতে ধানবোঝাই নৌকাটি উল্টে সবাই বিলের পানিতে ডুবে যায়। এ সময় মনিরুলের বাবা আব্দুস সালাম ও ভাগ্নে বিলের পানিতে সাঁতার দিয়ে ভাসতে থাকে। আর মনিরুল দুই হাত দিয়ে তার শিশু ছেলে মাসুমকে উচু করে ধরে চিৎকার করতে থাকে। এ সময় আশপাশের লোকজন ও মাছ ধরা জেলেরা নৌকা নিয়ে ছুটে এসে মনিরুলের হাত থেকে শিশু ছেলেটিকে উদ্ধার করে নৌকায় তোলামাত্র ক্লান্ত মনিরুল গভির পানিতে তলিয়ে যায়। এরপর জেলেদের জাল ফেলে ১ ঘন্টা খোঁজাখুজির পর জালের মধ্যে মনিরুলের নিথর দেহ উঠে আসে। তাকে আশংকাজনক অবস্থায় স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মোঃ শাহ আলী জানান, মনিরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস.এম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমনকান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park