1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল।  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

নুরের উপর হামলার প্রতিবাদে গলাচিপায় বিক্ষোভ ও মশাল মিছিল। 

মোহাম্মদ জহিরুল ইসলাম
  • প্রকাশ শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি  নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে তার নিজ উপজেলা ও গ্রামের বড়ি চরবিশ্বাসে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে স্থানীয় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। শুক্রবার রাত পৌনে ১১ দিকে স্থানীয় পৌর মঞ্চ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি গলাচিপা পৌর এলাকা গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলের আগে একটি পৌর মঞ্চের কাছে সংক্ষিপ্ত সমাবাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সোয়েবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহবায়ক লিটন মাতব্বর, সদস্য সচিব রেজা মাহমুদ, উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব আবুল হোসেন,  সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লা প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সেনাবাহিনী ও পুলিশ তার উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজকের এ বিক্ষোভ মিছিল।বর্তমান এনজিও সরকার ভিপি নুরের উপর অমানুসিক নির্যাতন করেছে, রক্তাক্ত করেছে এ জন্যই কী আমরা বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছি। আজকে সেই ফেস্টি বিভিন্ন বাহিনীর মধ্যে রয়ে গেছে। বক্তারা আরো বলেন, আমরা বাংলােিদেশে ১৬ বছর নিপীড়িত নিষ্পেষিত ছিলাম। সেখানে ‘গণবন্ধু’ ভিপি নুর ২০১৮ সাল থেকে রাজপথে তার অগ্রহণী ভূমিকা ছিল। সেই ভূমিকা দিয়েই তার সেই কোটা সংস্কারের আন্দোলনের মধ্য দিয়েই আওয়ামী সরকারের পতন হয়েছিল। সেই আওয়ামী সরকারকে সহযোগিতা করেছিল জাতীয় পার্টি। সরকারকে বলবো, এই জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ওদের যদি নিষিদ্ধ করা না হয় তাহলে বাংলাদেশের আপমর জনতা রাজপথে আছে, রাজ পথে থাকবে।

এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি উপর হামলার প্রতিবাদে নুরের নিজ গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে রাতে বিক্ষোভ মিছল হয়। অপরদিকে উপজেলার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নেও মিছিল করেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park