1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না: আল জাজিরাকে জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

কোনো নারী জামায়াতে ইসলামীর প্রধান হতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি নেন আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈন।

সাক্ষাৎকারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নারী প্রার্থীর সংখ্যা জানতে চাইলে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত থেকে একজন নারী প্রার্থীও মনোনয়ন পাচ্ছেন না। তিনি দাবি করেন, অন্য দলগুলোও খুব বেশি নারী প্রার্থী দেয়নি এবং এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ। এ বিষয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

নারীদের প্রতি অসম্মান করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, তারা নারীদের অসম্মান করেন না এবং ধাপে ধাপে প্রস্তুতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে আল জাজিরার সাংবাদিক সরাসরি প্রশ্ন করেন, নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে কি না। এর জবাবে ডা. শফিকুর রহমান স্পষ্টভাবে বলেন, নারীরা কখনও জামায়াতের প্রধান হতে পারবে না।

তিনি তার বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আল্লাহ প্রত্যেককে আলাদাভাবে সৃষ্টি করেছেন এবং নারীদের কিছু স্বতন্ত্র দায়িত্ব ও ভূমিকা রয়েছে, যেগুলো পুরুষদের পক্ষে পালন করা সম্ভব নয়। তার মতে, এসব কারণেই নেতৃত্বের কিছু পদে নারীদের দায়িত্ব পালন করা সম্ভব নয়।

এ সময় সাংবাদিক পাল্টা প্রশ্ন করে বলেন, গত তিন দশক ধরে বাংলাদেশে নারী প্রধানমন্ত্রী ছিলেন—তারা কি দেশ চালাননি? জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তারা তাদের অসম্মান করছেন না এবং এতে তাদের কোনো আপত্তিও নেই। তবে তিনি দাবি করেন, পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ নারীদের এই ধরনের শীর্ষ নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করে না এবং শারীরিক ও বাস্তবতার কারণেই এটি সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

সাক্ষাৎকারে নারীর ভূমিকা, নেতৃত্ব ও রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে এই বক্তব্য ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park