1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ, পুনর্গঠনের পথে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা স্বপ্নের শৈশব নাকি স্বাস্থ্যঝুঁকির বেড়াজাল: চর মানিহার আদর্শ গ্রামের শিশুস্বাস্থ্যের বাস্তব চিত্র সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি রামিসা হত্যা মামলা: আজ যুক্তিতর্ক উপস্থাপন ৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট?

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

নাটোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় চালক ও যাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে নাটোর-বগুড়া ও নাটোর-ঢাকা মহাসড়কে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ১২টার দিকে সিংড়া উপজেলার বারইহাটি এলাকায়। একটি যাত্রীবাহী বাস ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানচালক মোজাম্মেল হক ও যাত্রী আখতার হোসেন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুজনই সিংড়ার বড় বারইহাটী গ্রামের বাসিন্দা।

ঘটনার পর বনপাড়া হাইওয়ে পুলিশ ধাওয়া করে বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রোববার সকাল ৮টার দিকে সদর উপজেলার হযরতপুর বাজার এলাকায়। রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন নাজিম উদ্দিন (৯০)। তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানিয়েছেন, পৃথক দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park