1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাটোরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

নাটোরে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

নাটোরের বড়াইগ্রামে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে বড়াইগ্রাম থানা পুলিশ।

রবিবার মধ্যরাতে নাটোরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইজিবাইকের বিভিন্ন খন্ডিত অংশ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- পাবনার ঈশ্বরদীর মৃত করিম মন্ডলের ছেলে জহুরুল মন্ডল (৪০),নাটোরের লালপুরের সাদিপুর সরদারপাড়া গ্রামের মৃত জায়েম উদ্দিনের ছেলে বাদশা সরদার  (৪৫), ঈশ্বরপাড়ার গোলজার হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৬), তেবাড়িয়া পালপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে সাব্বির হোসেন (২৭) এবং রাজশাহীর পুঠিয়া উপজেলার ছোট সেনবাগ গ্রামের মৃত তোরাব আলীর ছেলে রতন হোসেন (২৮)।

পুলিশ জানায় গত ২৬ জানুয়ারি উপজেলার বনপাড়া বাইপাস থেকে ইয়াকুব আলীর একটি ইজিবাইক চুরি হয়। তার অভিযোগের প্রেক্ষিতে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযানে নামে।

গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের তেবাড়িয়া, লালপুর ও গোপালপুর থেকে ইজিবাইকের খন্ডিত অংশসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে আটক করা হয়। তারা জেলার বিভিন্ন জায়গা থেকে অটোভ্যান, ইজিবাইক চুরি করতো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park