1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলডাঙ্গায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ।  – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

নলডাঙ্গায় বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ। 

মোঃ জামিল হায়দার (জনি) 
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

নাটোরের নলডাঙ্গায় এক প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী (৩০) কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা হয়েছে।

গতকাল সোমবার দিনগত গভীর রাতে উপজেলার বাঁশিলা গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  বিকেলে ভুক্তভোগী নিজেই বাদি হয়ে এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। এর আগে দুপুরে নাটোর আধুনিক সদর হাসপাতালে তার চিকিৎসাসহ ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বাঁশিলা গ্রামের সৌদিপ্রবাসীর বাড়ির প্রায় সকলেই সোমবার দিনগত রাতে বিলে মাছ ধরতে যায়। বৃদ্ধ দাদা শশুড়সহ ওই গৃহবধু এ সময় বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে একই গ্রামের বাসিন্দা বর্তমান ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মালেকের ছেলে মোঃ তুহিন (২৪), প্রতিবেশী মোখলেস ব্যাপারীর ছেলে ওসমান ব্যাপারী (৪৫) ও বিশু বিদ্যার ছেলে মোঃ জীবন (৪০) বাড়িতে ঢুকে গৃহবধূর মুখে কাপড় বেঁধে গৃহবধুকে জোর করে পাশের একটি ফসলী মাঠে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। বৃদ্ধ দাদা নাতি বউকে বাড়িতে না পেয়ে অন্যদের খবর দিলে সকলে আলো নিয়ে খোঁজাখুজি শুরু করলে রাত দেড়টার দিকে ধর্ষণকারীরা গৃহবধুকে ফেলে পালিয়ে যায়। 

নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী নিজেই বাদি হয়ে বিকেলে তিনজনকে অভিযুক্ত থানায় অভিযোগ দিয়েছেন। সন্ধ্যায় অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের আটকের চেষ্ঠা করছে পুলিশ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park