1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবীনগরে সাংবাদিক আনোয়ারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

সঞ্জয় শীল
  • প্রকাশ শনিবার, ৯ আগস্ট, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামে খালের মাটি বেআইনিভাবে বিক্রি করার নিউজ করায় নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার বিন খলিলুরকে ফেসবুক মেসেঞ্জারে মাজেদুল হক নামে অজ্ঞাত ব্যক্তির হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৯ আগষ্ট ২০২৫) বিকালে নবীনগরস্থ জেলা পরিষদ ডাক বাংলোর সামনে নবীনগরের সাংবাদিক সমাজ ও সচেতন মহলের ব্যানারে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন সাংবাদিক আনোয়ার বিন খলিলুর, সাংবাদিক খান জাহান আলী চৌধুরী, সাংবাদিক সফিকুল ইসলাম শরীফ, সাংবাদিক মো. আবুল কালাম, সাংবাদিক রবিউল ইসলাম রুবেল, সাংবাদিক রবিউল আলম সবুজ ভূঁইয়া, সাংবাদিক সঞ্জয় শীল, ব্যবসায়ী জয়নাল মিয়া, ব্যবসায়ী মো. আসাদুজ্জামান তোষারসহ অন্যান্যরা।

সাংবাদিক আনোয়ার বিন খলিলুর বলেন, আমরা হামলা,জখম আর হত্যার পর সমবেদনা জানাই, মানববন্ধন করি। বেঁচে থাকতে যদি দাঁড়াতাম তাহলে সাংবাদিকদেরকে কেউ হত্যা তো দূরে থাক হুমকিও দিতে পারতো না। এছাড়া আমরা নিজেদের পরিচিত মানুষের জন্য দাঁড়াতে লজ্জা পাই, ভয় লাগে। আমাদের সবারই উচিত আগে নিজের ঘরের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। ভেদাভেদ ভুলে, নিজের স্বার্থ ভুলে, ইগো ত্যাগ করে পাশে দাঁড়ানো। আমি নিউজ করাতে আমাকে যে হুমকি দিলো তাতে আমি হতাশ। আমরা তাহলে কি করবো। নিউজ করা বাদ দিয়ে দিবো? আমি অসংখ্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আজকে যারা আমার সাথে একাত্মাতা প্রকাশ করেছেন ও দাঁড়ানোর জন্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park