1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে তাপসের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

নবীনগরে তাপসের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল

সঞ্জয় শীল,
  • প্রকাশ শনিবার, ১৭ মে, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কাজী মো. নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে বিশাল মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে (১৭ মে ২৫) আলীয়াবাদ-মাঝিকাড়াস্থ জেলা পরিষদ বাস স্টেশন থেকে সদরের সমবায় সুপার মার্কেটের সামনে আনন্দ মিছিল শেষে সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম সফিক, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, সাবেক মেয়র মো. মাইনুউদ্দিন মাইনু, জেলা বিএনপির সদস্য হযরত আলী,  মফিজুর রহমান মুকুল, সাবেক পৌর কাউন্সিলর মো. আবু সায়েদ, সাবেক কাউন্সিলর মামুন, সাবেক কাউন্সিলর মো. তাহের মিয়া, উপজেলা যুব দলের আহবায়ক এমদাদুল বারী, পৌর যুব দলের আহবায়ক আলী আজ্জম, ইকবাল মোল্লা, পৌর ছাত্র দলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আপেল মাহমুদ, নবীনগর সরকারি কলেজ শাখার আহবায়ক সামদানি হৃদয়সহ অন্যান্যরা। 

কাজী মো. কাজী নাজমুল হোসেন তাপস বলেন, আমি নবীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো। আজকের আনন্দ মিছিল আমাদের বিজয় মিছিল। 

হযরত আলী বলেন, নবীনগরের তিন বারের এমপি মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের সুযোগ্য ছেলে কাজী মো. নাজমুল হোসেন তাপস ভাইকে ইনশাআল্লাহ আমরা এমপি হিসেবে পাবো। 

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park