1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবীনগরে জিয়ার ছবি অবমাননা ও তারেক জিয়াকে কটুক্তির প্রতিবাদে জসিমের নেতৃত্বে  বিক্ষোভ মিছিল 

সঞ্জয় শীল
  • প্রকাশ শনিবার, ১৯ জুলাই, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা অপপ্রচার ও কুটুক্তির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মো. জসিমের নেতৃত্বে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে (১৯ জুলাই ২০২৫) নবীনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ রোডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সাবেক ভিপি গোলাম হোসেন খান টিটুর সঞ্চালনায় আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা তকদির হোসেন মো. জসিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান, রছুল্লাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, সাংবাদিক নুরুল আমিনসহ আরো অনেকে।

তকদির হোসেন মো. জসিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারুন্যের অহংকার জননেতা তারেক জিয়াকে নিযে কুটুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি।  অবিলম্বে প্রকাশ্যে তাদেরকে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park