1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

নবীনগরে আওয়ামীপন্থী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়মের অভিযোগ

সঞ্জয় শীল
  • প্রকাশ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান, আওয়ানী লীগ নেতা মো. আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভিজিএফ-এর চাল বিতরনে অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতি’র অভিযোগ করেছেন একিই ইউনিয়ন পরিষদের সদস্যরা। 

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের কাছে এ লিখিত অভিযোগটি করা হয়েছে। অভিযোগকারি হলেন, একিই ইউনিয়ন পরিষদের সদস্য জোহরা বেগম, ফাতেমা আক্তার, রওশন আরা বেগম।

অভিযোগে উল্লেখ করা হয় চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন অন্য সদস্যদের তোয়াক্কা না করে নিজেদের মানুষদের ভিজিএফ-এর কার্ড বিতরণ করেন। এ বিষয়ে ইউনিয়ন সদস্যরা দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, অভিযোগের বিষয়ে পিআইও-কে ব্যবস্থা গ্রহনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে অতি দ্রুত অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park