1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

নবীনগরের পূর্বাঞ্চলে রাজিব ভূইঁয়ার ব্যাপক গণ সংযোগ 

সঞ্জয় শীল
  • প্রকাশ সোমবার, ৭ জুলাই, ২০২৫

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পূর্বাঞ্চল খ্যাত নবীনগর পূর্ব ইউনিয়ন, শিবপুর ইউনিয়ন, বিদ্যাকুট ইউনিয়ন, বিটঘর ইউনিয়ন, নাটঘর ইউনিয়ন, কাইতলা উত্তর ইউনিয়ন, কাইতলা দক্ষিণ ইউনিয়ন নিয়ে মোট সাতটি ইউনিয়নে ব্যাপক গণ সংযোগ করেছেন আবু হাসনাত আলম ভূইঁয়া রাজিব। 

তিনি ব্রাহ্মণবাড়িয়া ০৫, নবীনগরের আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর তরুন এম প্রার্থী। 

আবু হাসানাত আলম ভূইঁয়া রাজিব বলেন, আমি চেষ্টা করছি উপজেলার প্রতিটি গ্রামের মানুষের কাছে পৌঁছানোর, উনাদের কথা শোনার, এলাকার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেয়ার। আমাদের উপজেলাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে বড় উপজেলা। এখানে ২১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। অনেক বড় উপজেলা,  জনসংখ্যাও অন্য উপজেলা থেকে বেশি। আমি চাই মানুষের খুব কাছাকাছি গিয়ে উনাদের সুখ-দুঃখের কথা শোনার। আমি যদি এমপি হতে পারি তাহলে আমার উপজেলায় মাটি ও মানুষের সেবা করার চেষ্টা করবো। আমি আশাবাদী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারন্যের অহংকার তারেক জিয়ার আর্দশের সৈনিক হিসেবে আমি নমিনেশন পাবো আর যদি নাও পাই আমার দল ও নেতাকর্মীরা যাকে নমিনেশন দিবেন আমরা উনার পক্ষেই কাজ করবো এবং জনগনের ভালোবাসা নিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park