1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ধানের শীষের অনেক নেতাকর্মী মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন ঠিকই, তবে ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে। তিনি অভিযোগ করে বলেন, একটি পক্ষ মা-বোনদের হিজাব খুলে লাঞ্ছিত করছে, ভারতের দালালি করছে এবং সন্ত্রাসী চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে লিপ্ত রয়েছে। তারা দেশের মানুষের প্রয়োজন ও আকাঙ্ক্ষাকে ধারণ করে না এবং তাদের রাজনীতিতে দ্বিমুখী আচরণ স্পষ্ট।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে যশোর শহরের ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ১২ তারিখের পর দেশ কোন পথে যাবে, তা জনগণের ভূমিকার ওপরই নির্ভর করবে। তিনি দাবি করেন, ধানের শীষের অনেক ত্যাগী নেতাকর্মীর ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তারা কষ্টের মধ্যে রয়েছেন। তাদেরকে অবমূল্যায়ন করে একটি হাইব্রিড নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আপনারা ধানের শীষের নেতাকর্মীদের কাছে যাবেন, তারা মিছিল নিয়ে কেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন ১১ দলীয় ঐক্যজোটে—এই বার্তা তাদের কাছে পৌঁছে দিতে হবে। ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন উল্লেখ করে তিনি সবাইকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোটের দাওয়াত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করে হাসনাত বলেন, গতকালের প্রশাসনিক আচরণ ছিল এক ধরনের টেস্ট ম্যাচ। পুরোনো কায়দায় পুলিশ ব্যবহারের চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, আপনারা কোনো রাজনৈতিক দলের পুলিশ নন, আপনারা বাংলাদেশের পুলিশ। জনগণের আস্থার প্রতীক হিসেবে আপনাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আগের তিনটি নির্বাচনের মতো কোনো প্রহসনের নির্বাচন তারা দেখতে চান না। এই নির্বাচন আধিপত্যবাদ থেকে মুক্তির, রাষ্ট্রগঠনের এবং ফ্যাসিবাদকে কবরস্থ করার নির্বাচন বলে মন্তব্য করেন তিনি। আগামী ১২ তারিখ সকাল সাড়ে সাতটা থেকে ভোটকেন্দ্রে উপস্থিত থাকার এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পাহারা দেওয়ার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের বলেন, হাসনাত আবদুল্লাহ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। যশোরবাসী আর চাঁদাবাজ, সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের দেখতে চায় না বলেও তিনি মন্তব্য করেন।

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা সাকিব শাহরিয়ার। সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান। সভা শেষে ভৈরব চত্বর থেকে একটি নির্বাচনী মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সভাস্থল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park