1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধর্মপাশায় গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ, তিনটি গরু দগ্ধ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

ধর্মপাশায় গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ, তিনটি গরু দগ্ধ

 রবি মিয়া
  • প্রকাশ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সনই গ্রামে  রিপন মিয়া  নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ভোর ৪টার দিকে।

এ ঘটনায় রিপন মিয়ার গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং গোয়ালে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে আহত হয়েছে। আগুনে গরুসহ গোয়াল ঘর ও অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত রিপন মিয়া (৫৩), পিতা মৃত আরশাদ আলী, গ্রাম সনই, বলেন,তারা আমার গোয়াল ঘরে আগুন দিয়েছে, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি গরু আহত হয়েছে। তারা দলীয় প্রভাব দেখিয়ে আমাদের ওপর দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে। আমি থানায় মামলা করেছি। আমি কোনো প্রতিশোধ চাই না, শুধু ন্যায়বিচার চাই।

এ ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে ধর্মপাশা থানায় মামলা করেছেন।
মামলার আসামিরা হলেন, সোনা মিয়া (৫৮), চান মিয়া (৫৪), উভয়ের পিতা মৃত সাহেদ আলী;
আবদুল আওয়াল (৩০), শরীফ আহমেদ (২০), উভয়ের পিতা চান মিয়া;
ইয়াসিন (৩০), সাপায়াত (২২), উভয়ের পিতা সোনা মিয়া;
সাইকুল মিয়া (৫৫), পিতা ওয়াজ উদ্দিন;
সাকিব (২৩), পিতা সাইকুল মিয়া;
হালিমা আক্তার (৫০), স্বামী সোনা মিয়া;
রাশিদা আক্তার (৪৮), পিতা চান মিয়া;
এবং পান্না আক্তার (২৫), স্বামী ইয়াসিন।

 ধর্মপাশার থানার ওসি এনামুল হক সাহেব বলেন, সুস্থ তদন্ত সাপেক্ষে প্রমাণ পেলে দুষীদের কে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park