দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রশাসনের কার্যক্রম সচল রাখতে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চগড় জেলা পরিষদে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুর-এ মোফাজ্জল হোসেন দুলাল, রংপুর-এ মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম-এ মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধা-য় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাট-এ মো. মাসুদ রানা প্রধান এবং বগুড়া-য় এ.কে.এম. আহাসানুল তৈয়ব জাকিরকে প্রশাসক করা হয়েছে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ-এ মো. হারুনুর রশিদ, নওগাঁ-য় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহী-তে মো. এরশাদ আলী, নাটোর-এ মো. রহিম নেওয়াজ, মেহেরপুর-এ মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়া-য় সোহরাব উদ্দিন, ঝিনাইদহ-এ মো. আবুল মজিদ এবং যশোর-এ দেলোয়ার হোসেন খান খোকনকে নিয়োগ দেওয়া হয়েছে।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায়ও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে মাগুরা-য় আলী আহমেদ, বাগেরহাট-এ শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা-য় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী-তে স্নেহাংশু সরকার, ভোলা-য় গোলাম নবী আলমগীর, বরিশাল-এ আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠি-তে মো. শাহাদাৎ হোসেন এবং পিরোজপুর-এ আলমগীর হোসেনকে প্রশাসক করা হয়েছে।
এছাড়া টাঙ্গাইল-এ এস এম ওবায়দুল হক, শেরপুর-এ এ.বি.এম. মামুনুর রশিদ, ময়মনসিংহ-এ সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনা-য় মো. নূরুজ্জামান, কিশোরগঞ্জ-এ খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জ-এ এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জ-এ মো. মামুন মাহমুদ এবং রাজবাড়ী-তে আব্দুস সালাম মিয়াকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া গোপালগঞ্জ-এ শরিফ রফিক উজ্জামান, মাদারীপুর-এ খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুর-এ সরদার এ. কে. এম. নাসির উদ্দিন, সুনামগঞ্জ-এ মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেট-এ আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজার-এ মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-য় সিরাজুল ইসলাম, কুমিল্লা-তে মো. মোশতাক মিয়া, নোয়াখালী-তে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুর-এ সাহাব উদ্দিন এবং কক্সবাজার-এ এ টি এম নুরুল বশর চৌধুরীকে প্রশাসক করা হয়েছে।