1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

দশমিনায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা 

রবিউল হাসান ডব্লিউ,
  • প্রকাশ সোমবার, ৯ জুন, ২০২৫

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মোঃ সোহাগ মৃধা (৩০) নামে এই যুবকের গলায় ফাঁস দিয়ে  আত্মহত্যা করেন।

সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে দশমিনা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে। 

মৃত সোহাগ উপজেলা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাজির হাট এলাকার মৃধা বাড়ির সেলিম মৃধার ছোট ছেলে। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সকালের দিকে সোহাগ মৃধা তার স্ত্রী ফারজানা আক্তারের সাথে ঝগড়াঝাটি করে ঘর থেকে তাকে নামিয়ে দিয়ে ঘরের কিছু আসবাবপত্র ভেঙ্গে ফেলায়।এর পরে তিনি ঘরের মেঝের আরায় সাথে প্লাস্টিকের দড়ি সাহায্যে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘরে কোন সারা শব্দ না পেয়ে  তার বড় ভাই ও বাবা মা ঘরের দরজা ভেঙে ওই অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মইনুল ইসলাম তাকে মৃত্যু ঘোষণা করে। 

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল আলিম জানান,ঘটনা সোনার পর হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park