1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তৃণমূল পর্যায়ে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান হাসনাত আব্দুল্লাহর – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

তৃণমূল পর্যায়ে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান হাসনাত আব্দুল্লাহর

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

তৃণমূল পর্যায়ে মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট জনবল সংকট রয়েছে এবং এসব সমস্যা সমাধানে কাজ শুরু করা হয়েছে।

শুক্রবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং স্বাস্থ্য কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ জানান, দীর্ঘ ১৭ বছর পর দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২০০৯ সালের পর এটিই প্রথম সভা এবং দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম স্বাস্থ্য কমিটির মিটিং। এখন থেকে প্রতি মাসের প্রথম সপ্তাহে নিয়মিতভাবে এই সভা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, হাসপাতালটিতে বেশ কিছু অবকাঠামোগত ও যান্ত্রিক সমস্যা রয়েছে। বিশেষ করে ইসিজি মেশিন ও ডিজিটাল এক্স-রের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই এসব যন্ত্রপাতির ব্যবস্থা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার হলেও প্রতিদিন সেখানে শতাধিক রোগী ভর্তি থাকেন। গড়ে প্রতিদিন প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। গত ফেব্রুয়ারি মাসেই প্রায় ১৫ হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে হাসপাতালে জনবল সংকট প্রকট। এখানে ১০ জন জুনিয়র কনসালটেন্ট থাকার কথা থাকলেও বর্তমানে আছেন ৯ জন, যার মধ্যে চারজন অন্য সেক্টরে সংযুক্ত থাকায় কার্যত মাত্র পাঁচজন চিকিৎসক দিয়ে সেবা চালাতে হচ্ছে।

তিনি বলেন, চিকিৎসকদের জোর করে বা চাপ প্রয়োগ করে কাজ করানো সম্ভব নয়। তাদের পেশাগত পরিবেশ নিশ্চিত করা জরুরি। অনেক চিকিৎসকের জন্য পর্যাপ্ত বাথরুম বা আবাসন সুবিধাও নেই। একজন চিকিৎসককে প্রতিদিন ২০০-এর বেশি রোগী দেখতে হয়, যা বাস্তবে অত্যন্ত কঠিন। তাই চিকিৎসকদের কাজের পরিবেশ উন্নত করা প্রয়োজন।

এ সময় তিনি জানান, হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীর সংখ্যাও খুব কম। পুরো হাসপাতালের জন্য মাত্র দুজন পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, যেখানে অন্তত পাঁচজন প্রয়োজন। এ বিষয়ে জনবল বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

হাসপাতালে সময়মতো চিকিৎসক উপস্থিত না থাকা এবং প্রাইভেট হাসপাতালে রোগী দেখার অভিযোগের বিষয়েও কথা বলেন তিনি। চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান। চিকিৎসকেরা প্রতিশ্রুতি দিয়েছেন, তারা সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নিয়মিত হাসপাতালে অবস্থান করবেন।

এছাড়া আগামী রোববার দুইজন নতুন চিকিৎসক যোগ দেবেন বলেও জানান তিনি। ভবিষ্যতে হাসপাতালের ভবন পুনর্নির্মাণ করে চারতলা করা হবে এবং এ জন্য প্রায় ছয় কোটি টাকার বরাদ্দ আসছে, যা ২০২৯ সালের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে কাজটি দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

এ সময় দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মহিবুস ছালাম খান, আরএমও কবির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park