1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তফসিল ঘোষণার দিন এখনো চূড়ান্ত নয়: ইসি – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

তফসিল ঘোষণার দিন এখনো চূড়ান্ত নয়: ইসি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
তফসিল ঘোষণার দিন এখনো চূড়ান্ত নয়: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হলেও তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। শনিবার বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানানো হওয়ার পর ইসি ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণার পরিকল্পনা করে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। তবে সংশ্লিষ্ট প্রস্তুতি চলমান থাকলেও নির্দিষ্ট দিন ঠিক করতে পারেনি কমিশন।

আজ আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত জাতীয় বৈঠকে গণভোটসহ ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি পর্যালোচনা করে কমিশন। ওই বৈঠকে অংশ নেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও।

তিনি সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১১টা থেকে কমিশনের প্রস্তুতি সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তফসিল ঘোষণার দিন নির্ধারণ প্রসঙ্গে তিনি স্পষ্ট বলেন, এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি। তবে নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

ইসি সচিব ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য প্রচার করলে জনগণ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। নির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চলছে এবং কমিশন সবসময় দায়িত্বশীল অবস্থানেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কর্মশালাটির শিরোনাম ছিল ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২; সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০০৮; এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ এর পরিচিতি’। প্রশিক্ষণ আয়োজন করে ইউএনডিপি এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park