1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
তফসিলের পর পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার করা হলে হস্তক্ষেপ করবে ইসি – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহায় কার্যকর হতে পারে নতুন বাসভাড়া, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান ইস্যুতে আলোচনায় অংশ নিতে পাকিস্তানে যাচ্ছেন জে. ডি. ভ্যান্স: সিএনএন বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক অ্যাখার দায়ে আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনিশ্চয়তায় ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা শান্তি আলোচনা, ইসলামাবাদে বাড়ানো হলো নিরাপত্তা ময়মনসিংহ ও সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরগুলোতে সতর্কসংকেত একই পরিবারের চারজনের গলা কাটা লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক পুলিশের পোশাক আবার বদলাচ্ছে, বিধি সংশোধনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাল সদর দপ্তর বেরোবিতে রাজনীতি নিষিদ্ধের ধজভঙ্গ দশা শান্তি আলোচনার আশায় কমলো তেলের দাম আজ থেকে শুরু এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

তফসিলের পর পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার করা হলে হস্তক্ষেপ করবে ইসি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন রাজনৈতিক মামলা না দেয়া এবং পুরনো মামলায় গ্রেপ্তার না করতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, তফসিল ঘোষণার পর পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার করা হলে হস্তক্ষেপ করবে ইসি।

রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও জেলা প্রশাসকরা নির্বাচনে আমাদের কথামতো কাজ করবেন। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেপ্তার করা না হয়। ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন, তফসিল ঘোষণার পর গ্রেপ্তার যেন না হয়।

বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর কাউকে গ্রেপ্তার করতে পারেন না- সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেপ্তার করতে হবে তফসিল ঘোষণার আগে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park