1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ল – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লার লালমাই নেশার টাকা না পেয়ে বাবার সঙ্গে বাক-বিতন্ডা, অবশেষে বাবার হাতে মাদাকাসক্ত ছেলে খুন নবীনগরে ‘বি স্ট্রং’ প্রকল্পের বীজ প্রযুক্তি গ্রাম মাঠ দিবস অনুষ্ঠিত বন্দরে এমআর ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা, পালিত হলো জাতীয় পুষ্টি সপ্তাহ শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবির মুখোমুখি, থানার ভেতরে ডাকসু নেতার ওপর হামলা নবীনগরে রাধিকা রোডে সড়ক দূর্ঘটনায় ২ যুবকের মৃত্যু জাবিতে ক্যাফেটেরিয়ার খাবারে আবারও মাছি-ধাতব টুকরো, শিক্ষার্থীদের ক্ষোভ সিরাজগঞ্জে পাঁচ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ আত্রাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল : চিফ হুইপ ইন্টারসিটি স্টপেজ দৌলতপুরে করার জন্য রেল মন্ত্রণালয়ে কুয়েট ভিসির আবেদন

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদনের সময় তিন দিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথমে অনলাইনে আবেদন কার্যক্রম ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল ১৬ নভেম্বর প্রকাশিত হবে। ফলাফলের পরিবর্তনের ফলে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা যাতে সুযোগ থেকে বঞ্চিত না হন, সেই কারণে আবেদনের সময়সীমা তিন দিন বাড়িয়ে ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। অন্যান্য ভর্তিসংক্রান্ত তারিখ অপরিবর্তিত থাকবে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ঢাবিতে পাঁচটি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট; বিজ্ঞান ইউনিট; ব্যবসায় শিক্ষা ইউনিট; চারুকলা ইউনিট; এবং আইবিএ ইউনিট।

ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়সূচি অনুযায়ী:

  • কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট: ১৩ ডিসেম্বর
  • বিজ্ঞান ইউনিট: ২০ ডিসেম্বর
  • ব্যবসায় শিক্ষা ইউনিট: ৬ ডিসেম্বর
  • চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন): ২৯ নভেম্বর
  • আইবিএ ইউনিট: ২৮ নভেম্বর
এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park