1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার

আসিফ জামান
  • প্রকাশ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ের ভুল্লী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ মো. লাল মিয়া (৬০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, রংপুরের একটি চৌকস আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানাধীন ১৮ নং ইউপির সুকানপুকুরী এলাকায় অভিযান পরিচালনা করে। ভোর আনুমানিক ৪:৩০ মিনিটে ওই এলাকার বাসিন্দা মো. লাল মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রত্নতাত্ত্বিক সম্পদ কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মো. লাল মিয়া সুকানপুকুরী গ্রামের মৃত ফজল হক মন্ডলের ছেলে। তাকে মূর্তি পাচারের অভিযোগে নিজ বাড়ি থেকেই আটক করা হয়।


র‍্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকারও বেশি। আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্নতত্ত্ব চোরাকারবারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park