1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফ মেরিন ড্রাইভে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩ – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

টেকনাফ মেরিন ড্রাইভে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

শামসুল আলম শারেক
  • প্রকাশ রবিবার, ২৯ জুন, ২০২৫

 টেকনাফ : কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পারভেজ নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে 

রবিবার (২৯ জুন) দুপুরের দিকে টেকনাফ মেরিন ড্রাইভ বাহারছড়া ৭ নম্বর ওয়ার্ড মাথা ভাঙা নামক সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবক পেকুয়া মগনামা ইউনিয়নের আবুল ফয়েজের ছেলে মো. পারভেজ মোশাররফ ও আহত এক যুবক চকরিয়া এলাকার সাইদি। আহত দুই জনের নাম পাওয়া যায়নি। 

বাহারছড়া তদন্ত কেন্দ্রে ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শোভন কুমার শাহা এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ দুপুরের দিকে কক্সবাজার -টেকনাফ মেরিন ড্রাইভ বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাথাভাঙা অংশের সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবক মো. পারভেজ মোশাররফ ঘটনাস্থলে নিহত হয়।  তার সঙ্গে তাকা সাইদি নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  নিহত যুবকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park