1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টেকনাফের পাহাড়ে যৌথবাহিনী ও অপহরণকারীর মধ্য গুলাগুলি, অস্ত্র ও ইয়াবা উদ্ধার-১ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

টেকনাফের পাহাড়ে যৌথবাহিনী ও অপহরণকারীর মধ্য গুলাগুলি, অস্ত্র ও ইয়াবা উদ্ধার-১

শামসুল আলম শারেক
  • প্রকাশ রবিবার, ৬ জুলাই, ২০২৫

টেকনাফ : কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ী আস্তানায় ডাকাত ও অপহরণকারিদের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে; এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকসহ অপহৃত একজনকে উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর বলেন, শনিবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন পাহাড়ী এলাকায় একদল দূর্বৃত্ত বিপুল পরিমান অস্ত্রসহ অবস্থানের খবর পায় আইন শৃংখলা বাহিনী। 

পরে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথদল সেখানে অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে দূর্বৃত্তরা উপস্থিতি টের পেয়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে অর্তকিত এলোপাতাড়ী গুলিবর্ষণ ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে দূর্বৃত্তরা রাতের অন্ধকারে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

এসময় আভিধানিকদল একজন ভীকটিম কে উদ্ধার করে। উদ্ধারকৃত মো. সোহেল (২০) টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।

পরে দূর্বৃত্তদের গোপন আস্তানায় তল্লাশী চালিয়ে ১ টি জি-৩ রাইফেল, ২ টি বিদেশী পিস্তল, ৩ টি দেশিয় তৈরী বন্দুক, ৩ হাজার ১০০ টি রাইফেলের গুলি, ১৪ টি পিস্তলের গুলি, ১ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৪ লিটার দেশি মদ উদ্ধার করা হয়। এসময় দূর্বৃত্ত চক্রের হাতে জিন্মি থাকা একজনকে উদ্ধার করা হয়েছে। “

উদ্ধার করা অস্ত্রগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কোস্টগার্ডের এস স্টেশন কর্মকর্তা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park