1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
টাঙ্গাইলে "বঙ্গবন্ধু সেতু'র নাম এখন থেকে"যমুনা সেতু" – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ কম দামে ওষুধ বিক্রি: কলাপাড়ায় ফার্মেসি বন্ধ সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা চূড়ান্ত, সোমবার প্রকাশ হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার পাঠালেন তারেক রহমান

টাঙ্গাইলে “বঙ্গবন্ধু সেতু’র নাম এখন থেকে”যমুনা সেতু”

খাঁন আহম্মেদ হৃদয় পাশা
  • প্রকাশ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫


যমুনা নদীর উপর অবস্থিত “বঙ্গবন্ধু সেতু”এখন থেকে “যমুনা সেতু” নামে পরিচিত হবে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বুধবার একটি প্রজ্ঞাপন জারি করে সেতুর নাম পরিবর্তনের ঘোষণা দিয়েছে।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল নিশ্চিত করেছেন যে, এখন থেকে সেতুর নাম ‘যমুনা সেতু’ হবে।

১৯৯৮ সালের ২৩ জুন, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন করা হয়, এবং এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে নামকরণ করা হয়েছিল। সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জের মধ্যে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে, যা রাজধানী ঢাকা এবং দেশের পূর্ব-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময় গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দেশত্যাগের পর সেতুরটি টাঙ্গাইল পূর্ব ও সিরাজগঞ্জ পশ্চিম দুই প্রান্তের বঙ্গবন্ধুর ম্যুর‍ালটি কালো রঙ দিয়ে মুছে দেয়,স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর পর, সেতুর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park