1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

টাঙ্গাইলে ৪৯ কেজি গাজাসহ ৩জন গ্রেফতার। 

আলামিন টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব ১৪ এর একটি দল। সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সেইসাথে জব্দ করা হয় ট্রাকটি। আটককৃতরা হলেন, আমিনুল, বাবু ও মোজাহিদ। র‍্যাব ১৪ (সিপিসি-৩) এর অধিনায়ক মেজর কাওসার বাঁধন নিশ্চিত করেছেন এ তথ্য। কোম্পানি কমান্ডার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিগঞ্জ থেকে তুলা বোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে মাদক নিয়ে যাচ্ছিল। এর ভিত্তিতে কালিহাতি উপজেলার যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। সেইসাথে ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park