1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা বাবু গ্রেফতার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরকারকে সাধুবাদ পেট্রোল পাম্প মালিক সমিতির রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা বাবু গ্রেফতার

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ রবিবার, ১১ মে, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ি থেকে আমির হোসেন আমুর ভাইজি জামাই যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু (৪০) গ্রেফতার হয়েছে।

রবিবার (১১ মে) সকাল ১১ টায় সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রাম থেকে  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ  জিয়াউল ইসলাম জুবায়ের এর রাজপাশা’র গ্রামের বাড়ি থেকে ইউনিয়ন যুবলীগের সহসভাপতি  সাইফুল ইসলাম বাবুকে (৪০) গ্রেফতার করে  শেখেরহাট ক্যাম্প পুলিশ। আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আপন চাচাত ভাই  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি  জিয়াউদ্দিন সুজনের মেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নাজিয়া হাসান নুরহানকে বিয়ে করে বাবু আমুর মির্জাপুর গ্রামের বাড়িতে তত্ত্বাবধায়ক হিসেবে বসবাস করতো। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা জুবায়ের  ও বাবুর বাড়ি সদর উপজেলার রাজপাশা গ্রামে। সরকার পরিবর্তনের পর বাবু প্রায়ই বিএনপি নেতা জুবায়েরের বাড়িতে রাত্রিযাপন করতেন। শনিবার রাতেও তিনি সেখানে অবস্থান করছিলেন। রবিবার সকালে জুবায়েরের বাড়ির সামনে থেকে শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে আটক করে। পরে তাকে ঝালকাঠি সদর থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঝালকাঠি শহরে বিএনপির মিছিলে  বোমা হামলার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন বাবুকে বিস্ফোরোক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। শেখেরহাট ক্যাম্পের পুলিশ তাকে ক্যাম্পের সামনে থেকে গ্রেফতার করেছে।  তার নামে কোন মামলা ছিল না। সন্ধগ্ধি আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। 

ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক  সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের বলেন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবু কোনদিন আমার বাড়িতে ছিল না, সে আমার বাড়ি থেকে গ্রেফতার হয়নি। পুলিশ ফাড়িতে ডেকে নিয়ে তাকে গ্রেফতার করেছে বলে শুনেছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park