1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জোরপূর্বক তুলে নিয়ে হত্যা ও গুমের হুমকির অভিযোগ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা

জোরপূর্বক তুলে নিয়ে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

মাহফুজুর রহমান সাইমন 
  • প্রকাশ রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

শেরপুরে চলচ্চিত্র পরিচালকের সংবাদ সম্মেলন

শেরপুরে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে জোরপূর্বক তুলে নিয়ে মারধর, হত্যা ও গুমের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন খন্দকার মুন্তাহিদুল আলম লিটন নামের এক চলচ্চিত্র পরিচালক। তিনি বাংলা চলচ্চিত্র অঙ্গনে একজন সক্রিয় পরিচালক হিসেবে কাজ করছেন বলে জানান।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শেরপুর পৌর এলাকার সজবরখিলাস্থ নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিজেই লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে খন্দকার মুন্তাহিদুল আলম লিটন বলেন, পারিবারিক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১১ জানুয়ারি মোহাম্মদ আমিনুল ইসলাম , (৪৮) পিতা মোঃ আজিজুর রহমান সাং বাগরাকসা। মোহাম্মদ লালু মিয়া, পিতা- পিংকু  রংমিস্ত্রি  সাং চাপাতলী। আরো অগ্যত ২০/২৫ জন টাউন হল  মোড় থেকে   তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে একটি নির্জন স্থানে নিয়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প ও ফাঁকা চেকে স্বাক্ষর আদায় করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনার পর তিনি প্রথমে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে ন্যায়বিচারের আশায় আদালতে একটি মামলা দায়ের করেন, যার মামলা নম্বর ৬৪/২৪।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, “মামলা দায়েরের পর থেকেই আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদেরকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি।”

নিজেকে একজন সংস্কৃতিমনা ও শিল্পচর্চায় যুক্ত মানুষ হিসেবে উল্লেখ করে খন্দকার মুন্তাহিদুল আলম লিটন বলেন, “আমি কখনো কল্পনাও করিনি পারিবারিক বিরোধের কারণে আমাকে এভাবে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে নির্যাতনের শিকার হতে হবে। একজন শিল্পী ও চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি সমাজে সুস্থ সংস্কৃতির চর্চা করে আসছি।”

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে নিজের ও পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি বলেন, “আমি আদালতের কাছে ন্যায্য বিচার চাই। সত্য উদঘাটনের মাধ্যমে যেন আমার মতো আর কেউ এ ধরনের নির্যাতনের শিকার না হয়—সেটাই আমার প্রত্যাশা।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park