1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জুলাই সনদ সংবিধানে যুক্ত হলে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি: চিফ হুইপ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা বাকৃবিতে শিক্ষার্থীদের হাতাহাতি, মাঝপথেই পণ্ড সাংস্কৃতিক সন্ধ্যা

জুলাই সনদ সংবিধানে যুক্ত হলে শপথের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি: চিফ হুইপ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ১১ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম বলেছেন, জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরই শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি। তিনি বলেন, সংস্কার পরিষদে বিএনপি শপথ নেয়নি, কারণ ওই বিষয়টি সংবিধানে উল্লেখ নেই। সংবিধানে যুক্ত হওয়ার পর পরিস্থিতি অনুযায়ী দল সিদ্ধান্ত নেবে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার নিশ্চিত করা, গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম চালিয়ে গেছেন প্রধানমন্ত্রী। সেই সংগ্রাম, ত্যাগ ও আন্দোলনের ধারাবাহিকতার প্রতিফলনই আজকের জাতীয় সংসদ।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ কেবল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। একই সঙ্গে এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বেরও প্রতীক। জনগণের আশা-আকাঙ্ক্ষা, আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে আগামীকাল থেকে জাতীয় সংসদের নতুন অধিবেশন শুরু হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ সময়ে দেশবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন তিনি।

নুরুল ইসলাম বলেন, তাদের লক্ষ্য একটি কার্যকর, প্রাণবন্ত ও দায়িত্বশীল সংসদ পরিচালনা করা এবং সংসদকে দেশের সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করা। গণতন্ত্রের সৌন্দর্যই হলো মতের ভিন্নতা থাকা সত্ত্বেও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান খুঁজে বের করা। সেই লক্ষ্য নিয়েই সংসদকে আরও কার্যকর ও অর্থবহ প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

তিনি জানান, সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করে তোলাই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি একটি শক্তিশালী দেশ, শক্তিশালী গণতন্ত্র এবং সমৃদ্ধ, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চিফ হুইপ আরও বলেন, সংসদের প্রথম অধিবেশনে একজন জ্যেষ্ঠ নেতা সভাপতিত্ব করবেন। সেই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পরে স্পিকার দায়িত্ব নেওয়ার পর সভাপতিমণ্ডলী নির্ধারণ করা হবে এবং সংসদে শোক প্রস্তাব উত্থাপন করা হবে।

এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অর্ডিন্যান্স প্রথম দিনেই সংসদে উত্থাপন করা হবে এবং যেগুলো অনুমোদনের প্রয়োজন হবে, সেগুলো একই দিনেই পাস করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park