1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি: মৃত্যু হলে শাহবাগে জড়ো হওয়ার ডাক ইনকিলাব মঞ্চের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
গুলির অংশ অপসারণ জরুরি, অস্ত্রোপচার না হলে অবনতি হতে পারে হাদির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তার শারীরিক অবস্থার ভয়াবহতার কথা জানানো হয়। এতে বলা হয়, ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে ঘিরে উদ্বেগ ক্রমেই বাড়ছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, হাদির পরিবারের সম্মতিতে সিঙ্গাপুরেই প্রয়োজনীয় অস্ত্রোপচারের অনুমতি দেওয়া হয়েছে। এ অবস্থায় তার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে বার্তায় একটি কঠোর রাজনৈতিক অবস্থানের কথাও তুলে ধরা হয়।

ইনকিলাব মঞ্চের বিবৃতিতে বলা হয়, যদি ওসমান হাদি মৃত্যুবরণ করেন, তবে দেশের সার্বভৌমত্ব ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে সকল স্বাধীনতাকামী মানুষকে শাহবাগে সমবেত হতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে জানায়, অভিযুক্ত অপরাধীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সারা বাংলাদেশ অচল করে দেওয়ার কর্মসূচিও ঘোষণা করা হতে পারে।

এছাড়া বিবৃতিতে আরও বলা হয়, হামলার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তি যদি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে যেকোনো উপায়ে তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। সংগঠনটি এ ঘটনায় দ্রুত ও দৃশ্যমান বিচারিক পদক্ষেপের দাবি জানিয়ে বলেছে, অন্যথায় কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে তারা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park