1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঝরাতে ভিসির পদত্যাগ চাইলেন বামপন্থী ৭ শিক্ষার্থী,দিলেন আল্টিমেটাম! ভেড়ামারায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদের কারনে  ভ্রাম্যমাণ আদালতে  জরিমান ও কারাদণ্ড চকরিয়ায় ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ ১৯ আসামী গ্রেপ্তার জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ৭ মাস ফ্রি খাওয়ার অভিযোগ নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা

জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ রবিবার, ২০ জুলাই, ২০২৫

জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের  ৮ দফা দাবীতে  বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্য দিয়ে 

কলেজের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা।জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ৮ দফা দাবীতে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ ও প্রশাসন ভবনে তালা দিয়েছে আন্দোলন কারী শিক্ষার্থীরা। ২০ জুলাই বিকেলে মেলান্দহ উপজেলা ভাবকি বাজারস্থ জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজে পূর্ব ঘোষিত এই কর্মসূচি পালিত  হয়। কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী শিহাব সিদ্দিকির সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্যে রাখেন -২য় বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান রাব্বি,প্রথমব্যাচের শিক্ষার্থী মিজানুর রহমান, রায়হান কবির আল আমিন,আল আমিন ইসলাম অনিক,সাকিন আহম্মেদ, শেখ রুবাই,জাহিন আব্দুল্লাহ জিম প্রমুখ। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় পর্যন্ত প্রশাসনিক ভবন,ল্যাব ও অন্যান্য ভবনের ঝুলে থাকবে তালা এবং দাবি পূরণ না হলে আরো কঠিন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।আন্দোলনকারী শিক্ষার্থী রাব্বি, সাকিন,অনিক আল আমিন,জিম রা একথা জানান। জামালপুর টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী শেখ রুবাই বলেন- এতো বড় কলেজে জনবলের খুবই অভাব, অধ্যক্ষসহ মোট ৬ জন শিক্ষক,গেষ্ট শিক্ষক দিয়ে শুক্রবারে ক্লাস নেয়া হয়। কোটি কোটি টাকার মেশিন ও যন্ত্রপাতি ব্যবহার না করায় নষ্ট হচ্ছে।বিষয়ভিত্তিক কোন শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদ্বারা কোন মতে ক্লাস চলে। সামনে ৪র্থ ব্যাচ কলেজে ভর্তি হবে। এখানে বস্ত্র মন্ত্রণালয়ের সিন্ডিকেট ও প্রশাসনের গাফলতির জন্য এমন হচ্ছে। তাদের ৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবী গুলো হলো

(১) অতি দ্রুত শিক্ষক সংকট নিরসন করতে হবে এবং দক্ষ শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করতে হবে।

(২) প্রতিটি সেমিস্টার অবশ্যই ছয় মাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ক্লাস,পরীক্ষা ও রেজাল্ট প্রকাশ করতে হবে।

(৩) সেমিস্টারের ফলাফল সর্বোচ্চ তিন মাসের মধ্যে গ্রেডসহ প্রকাশ করতে হবে এবং ফলাফল প্রকাশের নির্ধারিত সময় শিক্ষার্থীদের পূর্বেই অবগত করতে হবে।

(৪) ল্যাব মেশিনারিজ/যন্ত্রাংশের সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও সংস্কারপূর্বক পর্যাপ্ত ল্যাব এসিস্ট্যান্ট নিয়োগ দিতে হবে।

(৫) পর্যাপ্ত বাজেট প্রদান ও সকল প্রকার হিসাব ও একাডেমিক স্বচ্ছ জবাবদিহিতার মধ্যে আনতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park