1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

জামালপুরে ভারত থেকে আসা প্রায় ২৪ লাখ টাকার জিলেট ব্লেড উদ্ধার করেছ র‍্যাব ১৪

শাহ আলী বাচ্ছু
  • প্রকাশ বুধবার, ১৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টার জামালপুর।।সীমান্ত দিয়ে  অবৈধ পথে ভারত থেকে  আসা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড উদ্ধার করেছে জামালপুর র‍্যাব ১৪।   মাইক্রোবাস  ড্রাইভার মোঃ সাদ্দাম হোসেন(৩২) ও গাড়িতে থাকা মোঃ আবুল খায়ের(২২) নামের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।    মোঃ সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদ এর ছেলে ও মোঃ আবুল খায়ের দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামান এর ছেলে।  বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জামালপুর র‍্যাব-১৪  ক্যাম্পের  কোম্পানী কমান্ডার  ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি সাংবাদিকদের জানান,  জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসযোগে ভারতীয় বিদেশী পণ্য অবৈধভাবে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার পথে রওনা হয়৷  বুধবার ১৬ জুলাই
ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‍্যাব ১৪ চৌকস আভিযানিক দল জামালপুর -টাঙ্গাঈল মহাসড়কের জামালপুর সদর  উপজেলার অংশের বিনন্দেরপাড়ার  মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুর টু টাঙ্গাইল গামী মাইক্রোবাসটি  চিহ্নিত করে  তল্লাশি করা হয়।  এ সময় ৪ লাখ ৭৪ হাজার জিলেট ব্লেড ও মাইক্রোবাস জব্দ করে  মাইক্বংরোবাসটি থাকা ২ জনকে গ্রেফতার করা হয়। জিলেট ব্লেড এর অনুমান মুল্য ২৩ লাখ ৭০ হাজার টাকা।  তিনি আরো জানান,  র‍্যাব এর পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।  

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park