1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন পাওয়ার হিটিং কোচ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের ব্যাটিং দক্ষতা বাড়াতে বিশেষজ্ঞ হিসেবে ক্যাম্পে যোগ দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। তবে প্রাথমিক দলের কয়েকজন খেলোয়াড় বর্তমানে ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে থাকায় সবার সঙ্গে কাজ করার সুযোগ পাননি তিনি। নুরুল হাসান সোহানদের ছাড়া বাকি ক্রিকেটারদের নিয়েই শুরু করেছেন বিশেষ অনুশীলন।

প্রধান কোচ ফিল সিমন্সের নেতৃত্বে পুরো কোচিং স্টাফও উডের ক্লাসে অংশ নেন। কারণ আগামীতে ক্রিকেটারদের পাওয়ার হিটিং কৌশলগুলো তারাই কাজে লাগাবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রুদ্ধদ্বার সেশনে চলছে এই অনুশীলন। সিমন্স দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশির ভাগ সেশন সংবাদমাধ্যমের জন্য বন্ধ রাখা হচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজের স্কিল ট্রেনিংয়েও সেই পুরোনো নীতি অনুসরণ করা হচ্ছে।

তবে সিমন্সের এই কৌশল এখনো খুব বেশি ফলপ্রসূ হয়নি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে কয়েকটি ম্যাচ ছাড়া এ বছর সাফল্যের চিত্র উজ্জ্বল নয়। তাই আশা করা হচ্ছে, লিটন দাস, শান্ত, সোহানরা উডের কাছ থেকে পাওয়ার হিটিং শিখে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে ভালো করবেন। বিসিবির উদ্যোগে আনা এই ইংলিশ কোচ নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন। এরপর ৩ সেপ্টেম্বর তিনি ফিরে যাবেন ইংল্যান্ডে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park