1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ভাষণে তিনি নির্বাচনের তারিখ, প্রস্তুতি ও সুষ্ঠু ভোটগ্রহণের গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করবেন।

ভাষণটি ১০ ডিসেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রেকর্ড করা হবে। রেকর্ডকৃত ভাষণ পরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সম্প্রচার করবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা ও নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এছাড়া ভাষণে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও প্রার্থীদের প্রতিযোগিতামূলক ও ন্যায্য আচরণের আহ্বান জানানো হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি বিটিভি ও বেতারে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ সম্প্রচার করা হলেও এবার ভাষণ রেকর্ড করে প্রচার করা হবে। নির্বাচনের প্রস্তুতি তফসিল ঘোষণার আগে ও পরে দুই ধরনের থাকে। এই প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ইসি নিশ্চিত করবেন, যা দীর্ঘদিন ধরে প্রচলিত রেওয়াজ।

সিইসি এই ভাষণের মাধ্যমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জনগণ ও প্রার্থীদের কাছে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার প্রতি আহ্বান জানাবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park