1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা

জাতির উদ্দেশ্যে প্রথম ভাষন দিলেন বৃটেনের নতুন রাজা

নিউজ ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

বৃটেনের রাজা হিসেবে প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তৃতীয় চার্লস। এতে তিনি বৃটেন ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তার এ ভাষণ সরাসরি টেলিভিশনে প্রচারিত হয়। এ খবর দিয়েছে বিবিসি।

শুক্রবার লন্ডনে ফিরে আসেন রাজা তৃতীয় চার্লস। নিজের প্রথম ভাষণে চার্লস বলেন, পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন। তার মা যে অঙ্গীকার তার রাজত্বের সূচনায় করেছিলেন, সেই একই অঙ্গীকার তিনি নবায়ন করতে চান। রাজা চার্লস বলেন, তিনি সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সাথে বৃটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করছেন। তার সিংহাসনে অধিষ্ঠিত হবার মধ্য দিয়ে এখন বৃটিশ ইতিহাসের এক নতুন যুগের সূচনা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

লন্ডনের সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা এবং স্মৃতিতর্পণের অনুষ্ঠান শেষেই ভাষণ দেন রাজা চার্লস। এসময় গির্জার দু’হাজার আসন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল।

৭০ বছর রাজত্বের পর মারা গেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ এরপর স্বয়ংক্রিয়ভাবে রাজা হয়েছেন তার ছেলে চার্লস।

শুক্রবার রাজা হিসেবে লন্ডনের বাকিংহাম প্রাসাদে ফিরে আসেন তিনি। এসময় সেখানে সমবেত বিপুল জনতা তাকে স্বাগত জানায়। নতুন রাজা ১৫ মিনিট ধরে প্রাসাদের সামনে সমাগত মানুষের সাথে করমর্দন করেন। এসময় অনেকে জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং’ গাইতে থাকেন।

এক্সক্লুসিভ নিউজঃ আজ বিকালে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park