1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জনগণের আস্থা আমার বিজয়ের শক্তি: হাসনাত আবদুল্লাহ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

জনগণের আস্থা আমার বিজয়ের শক্তি: হাসনাত আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিজয়ী হয়েছেন হাসনাত আবদুল্লাহ, যিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক। শুক্রবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, এই নির্বাচন তার বিরুদ্ধে একটি বৃহৎ রাজনৈতিক ও প্রভাবশালী গোষ্ঠীর লড়াই ছিল। তবে জনগণের আস্থা ও সমর্থনের কারণে তিনি বিজয়ী হয়েছেন।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব। শত্রুর সঙ্গেও যেন কোনো বেইনসাফি না হয়, সেই ধরনের ব্যবস্থা গড়ে তুলব। আমাদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে কাজ করতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বিলুপ্তি এনসিপির মূল লক্ষ্য। এছাড়া দলের রাজনীতির অঙ্গীকার হলো জবাবদিহিতা নিশ্চিত করা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখা এবং রাষ্ট্র কাঠামোকে নতুনভাবে সাজানো।

কুমিল্লা-৪ আসনে এনসিপি সমর্থিত এই নেতা ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আ. জসিম উদ্দিন (গণঅধিকার) পেয়েছেন ৪৯ হাজার ৮৮৫ ভোট। এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৯টি এবং ‘না’ ভোট ৩৯ হাজার ৩৮১টি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park