1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু নিপীড়নের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের কর্মসূচি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ২৮ জুলাই, ২০২৫

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে বাংলাদেশি বাংলাদেশি’, ‘ধর্মের নামে হানাহানি বন্ধ করো বন্ধ করো’, ‘প্রটেক্ট মাইনোরিটি, প্রটেক্ট ডেমোক্রেসি’সহ নানা স্লোগানে সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলেন।

সমাবেশে এক সনাতনী শিক্ষার্থী বলেন, “বাংলাদেশে আমরা সবাই সমান। কিন্তু বারবার সংখ্যালঘুদের টার্গেট করে হামলা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”

জবি শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব বলেন, “সনাতনীসহ অন্যান্য ধর্মাবলম্বীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। সরকার যথাসময়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। হামলাকারী ও উসকানিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “আমরা এমন এক দেশ চাই যেখানে কেউ ধর্মের পরিচয় নিয়ে প্রশ্ন করবেনা। বাংলাদেশে হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু এখন সংখ্যালঘুদের টার্গেট করে মব তৈরি করে সহিংসতা ছড়ানো হচ্ছে। এসব অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, এই বিশ্ববিদ্যালয়ে সংখ্যালঘু ভাইদের জন্য কোনো উপাসনালয় নেই। জবি ক্যাম্পাসে উপাসনা করার জন্য যেকোনো একটি জায়গায় উপাসনালয় করার জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবসময় ধর্মীয় ভিত্তিতে নয়, জবিয়ান হিসেবেই আত্মপ্রকাশ করতে চাই। গত ১৭ বছরে বারবার সংখ্যালঘুদের ওপর সহিংসতা হয়েছে। মনে রাখতে হবে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা ও বিচারবহির্ভূত মব জাস্টিস বন্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park