কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী চেম্বার আদালতে হতাশ হতে হলো। ঋণখেলাপি হিসেবেই তাকে আদালত বহাল রাখায় আইন অনুযায়ী এখনও তার নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন। আদালত মামলার রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশ দিয়েছে।
প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ইতোমধ্যেই ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে তিনি দ্রুত ঋণ খেলাপি থেকে মুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।
এর আগে, ৮ জানুয়ারি ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছিল চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহারের জন্য তিনি আবেদন করেছিলেন।
কুমিল্লা-৪ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।