1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চন্দ্রগঞ্জ থানায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য: সেবায় নতুন উদাহরণ- ওসি ফয়জুল আজিম।  – দৈনিক দেশেরকথা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান, ২৭ এপ্রিল থেকে বাণিজ্যিক সম্প্রচার শুরু জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা সংসদে দায়িত্বশীল বক্তব্যের আহ্বান বিরোধীদলীয় নেতার, শহীদের সংখ্যা নিয়ে পাল্টাপাল্টি বিতর্ক নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে ই-ট্রাফিক প্রসিকিউশন ও ডিজিটাল জরিমানা ব্যবস্থার প্রশিক্ষণ শুরু ওমান সফর শেষে ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি, শান্তি আলোচনার উদ্যোগে কূটনৈতিক তৎপরতা শ্রীপুরে বিএনপি নেতা সাইদুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলা, টাকা ছিনতাইয়ের অভিযোগ নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু  বেগমগঞ্জের আলোচিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার গ্রেফতার ঢাবি সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে গোবিপ্রবি সাংবাদিক সমিতির মানববন্ধন জ্বী’ন তাড়ানোর কথা বলে ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, মা’মলা করায় ছাত্রীর বাড়ি ঘরে হা’ম’লা ভাং’চু’র

চন্দ্রগঞ্জ থানায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য: সেবায় নতুন উদাহরণ- ওসি ফয়জুল আজিম। 

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জ থানায় ফিরে এসেছে নতুন প্রাণ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম (নোমান) দায়িত্ব গ্রহণের পর থানার পরিবেশ ও সেবাদানে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শৃঙ্খলা, পরিপাট্য এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। থানার ভেতরে ও বাইরে সৃষ্টি হয়েছে সুশৃঙ্খল, সেবামুখী এবং নাগরিকবান্ধব পরিবেশ। আগত বিচার ও সেবা প্রার্থীরা এখন আরও স্বাচ্ছন্দে পুলিশের কাছে অভিযোগ জানাতে পারছেন এবং পাচ্ছেন তাৎক্ষণিক সহায়তা স্থানীয়দের ভাষ্য, আগে থানায় যেতে দ্বিধা ও শঙ্কা কাজ করত; এখন সে চিত্র অনেকটাই বদলে গেছে।

পুলিশের ব্যবহার, সহানুভূতিশীল মনোভাব এবং দ্রুত সাড়া দেওয়ার সংস্কৃতি জনমানসে আস্থা ফিরিয়ে এনেছে। নারী, শিশু, প্রবীণসহ সকল শ্রেণির মানুষ এখন নিশ্চিন্তে থানায় যাচ্ছেন এবং কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন।ওসি ফয়জুল আজিমের নেতৃত্বে চন্দ্রগঞ্জ থানা এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি বা মুক্তিপণ আদায়ের মতো অপরাধ নেই বললেই চলে। নিয়মিত টহল, তথ্যভিত্তিক অভিযান এবং স্থানীয়দের সাথে সমন্বয় করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা হয়েছে। ফলে রাত-বিরাতে চলাচলেও মানুষজন আগের চেয়ে অনেক বেশি স্বস্তি অনুভব করছেন।

ওসি নিয়মিত স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষক, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন। এতে করে পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমেছে, অপরাধ নিয়ন্ত্রণে তথ্যপ্রবাহ সহজ হয়েছে এবং সামাজিক সম্প্রীতি গড়ে উঠেছে।

ওসি মুহাম্মদ ফয়জুল আজিম বলেন, “চন্দ্রগঞ্জ থানা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আমরা একটি সেবামুখী ও অংশীদারিত্ব ভিত্তিক পুলিশিং চালিয়ে যেতে চাই, যেখানে জনগণই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park