1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

চকরিয়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

এ.এম. আইয়ুব
  • প্রকাশ রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজারের চকরিয়ায় জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব।

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তা নাদিম মাহামুদ, মোহাম্মদ সামির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা জলাতঙ্কের ভয়াবহতা তুলে ধরে বলেন, এটি একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকাদানের মাধ্যমে সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। এ লক্ষ্যে আগামী ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী চকরিয়া উপজেলার এক পৌরসভা ও ১৮ ইউনিয়নে সকল পোষা ও বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

বক্তারা সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park