1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গ্যাস্ট্রিক ও বদহজমে উপকারী জিরা পানি – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

গ্যাস্ট্রিক ও বদহজমে উপকারী জিরা পানি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
গ্যাস্ট্রিক ও বদহজমে উপকারী জিরা পানি

রান্নাঘরের পরিচিত মসলা জিরা শুধু খাবারের স্বাদ ও ঘ্রাণ বাড়ায় না, বরং এটি দেহের নানা সমস্যা দূর করতে প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে। জিরায় থাকা আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন–এ, ভিটামিন–সি, জিঙ্ক ও পটাশিয়াম শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। বিশেষ করে যারা গ্যাস্ট্রিক বা বদহজমে ভোগেন, তাদের জন্য জিরা পানি এক দারুণ ঘরোয়া সমাধান।

গ্যাস জমে পেট ফুলে থাকা, ভারি ভাব, অস্বস্তি কিংবা ব্যথা—এসব সমস্যা দূর করতে নিয়মিত জিরা পানি পান করতে পারেন। এটি শুধু হজমশক্তি বাড়ায় না, পেটের প্রদাহও কমায়।

রোগ প্রতিরোধ ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক
জিরা পানিতে থাকা পটাশিয়াম, আয়রন ও ফাইবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে। এতে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে এবং ফ্যাট জমা কমে।

ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর
খালি পেটে জিরা পানি পান করলে ইনসুলিন উৎপাদন বাড়ে, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য মেলে। পাশাপাশি পটাশিয়াম সমৃদ্ধ জিরা পানি রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

লিভার ও হৃদরোগের সুরক্ষায়
জিরা লিভারের ডিটক্সিফিকেশনে সহায়তা করে এবং ডাইজেস্টিভ এনজাইম উৎপাদন বাড়ায়। এতে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে, যা হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

ত্বক ও চুলের যত্নে উপকারী
জিরা পানিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে, ব্রণ প্রতিরোধ করে এবং সংক্রমণ থেকে রক্ষা করে। পাশাপাশি এটি চুলের গোড়া শক্ত করে, খুশকি দূর করে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করে।

জিরা পানি তৈরির সহজ পদ্ধতি
এক চামচ জিরা হালকা ভেজে ধুয়ে নিন। এরপর এক কাপ কুসুম গরম পানিতে ঢেলে ঢাকনা দিয়ে ৩০ মিনিট রেখে দিন। পানির রং হালকা হলুদ হলে ছেঁকে নিন। প্রতিদিন সকালে খালি পেটে এই জিরা পানি পান করলে এক সপ্তাহের মধ্যেই উপকার পাবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park