1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গাজীপুরের শ্রীপুরে  দলবদ্ধ  ধর্শণেরর  শিকার শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু  – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী

গাজীপুরের শ্রীপুরে  দলবদ্ধ  ধর্শণেরর  শিকার শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু 

উসমান গনি
  • প্রকাশ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

মঙ্গলবার বিকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের মোড়ল পাড়া গ্রামের ওই শিশুর বাড়ীতে যান।তিনি সব সময় শিশুটির পাশে থাকার আশ্বাস দেন। এসময় তিনি কিছু নগদ অর্থ সহায়তাও প্রদান করেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্যাতিতা শিশু ও তার পরিবারকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে। আমাদের কেউ যদি অপরাধীদের রক্ষা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। কোন অবস্থাতেই খারাপ লোক, ধর্ষনকারী এ সমাজে বসবাস করতে দিবো না। এ জন্য আমাদের বার্তা হলো সন্ত্রাসী, ধর্ষণকারী, মাদক কারবারি, মাদক সেবী তাদের ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।

এসময় তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন,আল্লাহ যদি আমাকে সুযোগ দেন তবে শ্রীপুরকে মাদকমুক্ত, সন্ত্রাস ও অপকর্মমুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা জগন্য কাজ, এ মামলার আসামি ধরতেই হবে, আইনশৃঙ্খলা বাহিনীকে আসামি ধরতে হবে। না ধরলে আমাদের যা করতে হবে তাই করবো, প্রয়োজনে তার প্রক্ষাপট সৃষ্টি করবো। আমরা নিজেরা ধরবো। এ বিষয়ে আমাদের নেতা তারেক রহমান অত্যন্ত কঠোর। আপনারা জানেন আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান শিশু ও নারী নির্যাতনের জন্য কেন্দ্রীয়ভাবে একটি নির্যাতন প্রতিরোধ সেল করে দিয়েছেন।

তিনি আরও বলেন, গাজীপুরেও আইনজীবীর মাধ্যমে তাদের সহায়তা দেয়া হয়। এজন্য আমরা যখনই এ ধরনের ঘটনা শুনি নেতার নির্দেশে আমরা তাদের কাছে ছুটে যাই।

উল্লেখ্য, শ্রীপুরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শিশুকে কোমল পানীয়ের সাথে নেশাদ্রব্য পান করিয়ে দলবদ্ধ ধর্ষণ ও তার ভিডিও ধারণ করে পরবর্তীতে বারবার ধর্ষণ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park