1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গলাচিপায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

গলাচিপায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচ

মোঃ জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

পটুয়াখালীর গলাচিপায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উলানিয়া একাদশ বনাম রণগোপালদী একাদশের মধ্যে উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলা গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে উলানিয়া একাদশ ৫-৩ গোলে রণগোপালদী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন। 

উপজেলা বিএনপি  ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে রবিবার বিকেল ৫টায় ঐতিহাসিক উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জাকজমকপূর্ণ এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও খেলা উপভোগ করেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি এডভোকেট হাবিবুর রহমান (হিরু) এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিঠু সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীসহ হাজার হাজার ক্রীড়াপ্রেমীরা খেলা উপভোগ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park