1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা হাম প্রতিরোধে বাংলাদেশকে ১ লাখ ৭৫ হাজার ইউরো সহায়তা দেবে ইইউ

পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল

মো:জহিরুল ইসলাম চয়ন
  • প্রকাশ শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

পটুয়াখালীর গলাচিপায় জনসমাগমে মুখর হয়ে ওঠে গজালিয়া ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পথসভায় জনতার ঢল নামে। শুক্রবার সন্ধ্যায় গজালিয়া সাধারণ জনসাধারণের আয়োজনে অনুষ্ঠিত এ পথসভা রূপ নেয় গণসমাবেশে।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদ্য বহিষ্কৃত সদস্য হাসান মামুন অভিযোগ করেন, গলাচিপা–দশমিনার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বৈষম্যের শিকার। উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোট ও সমর্থন পেলে এই অঞ্চলকে দুর্নীতিমুক্ত, উন্নয়নবান্ধব এবং সুশাসনের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি জনগণের অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সভা শেষে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park