1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গবাদিপশুর যত্নে ময়মনসিংহে বিশেষ টিকাদান ও চিকিৎসা কর্মসূচি

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বাকৃবি প্রতিনিধি : ময়মনসিংহ সদরের সাথিয়াপাড়ায় গবাদিপশুর প্রাথমিক চিকিৎসা, প্রতিকার এবং টিকাদান বিষয়ক দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে এবং ভেটেরিনারি টিচিং হাসপাতাল ও মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের যৌথ সহায়তায় রোববার (২৭ জুলাই) এই কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আনিসুর রহমান এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কে.এইচ.এম. নাজমুল হুসাইন নাজির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন।

এই কর্মসূচির আওতায় স্থানীয় খামারিদের গবাদিপশুকে প্রাথমিক চিকিৎসা, বিভিন্ন রোগ প্রতিকারের পরামর্শ এবং প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়।

প্রধান অতিথির অধ্যাপক ড. মোঃ বাহানুর রহমান বলেন, গবাদিপশু বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির চালিকাশক্তি। একজন খামারির স্বপ্ন, জীবিকা ও সম্ভাবনা অনেকাংশেই নির্ভর করে তার পশুর স্বাস্থ্যের ওপর। কিন্তু তথ্য ও সেবা অভাবের কারণে অনেক সময় প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত না হওয়ায় পশুর মৃত্যু ঘটে বা উৎপাদন কমে যায়। আমরা চাই, এ অবস্থা বদলাতে। তাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগ মিলে আজকে আপনাদের দোরগোড়ায় এসেছে।

তিনি আরো বলেন, আমরা শুধু চিকিৎসা দিতে আসিনি, আমরা এসেছি জ্ঞান, সচেতনতা ও আস্থার সেতুবন্ধ গড়তে। আজকে যেসব খামারি ও পশুপ্রেমী ভাই-বোনরা এখানে এসেছেন, তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অংশগ্রহণই প্রমাণ করে, আপনারা সচেতন হচ্ছেন, আগ্রহী হচ্ছেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park