1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
গণভোট নিয়ে জাকসুর ব্যানারে সেমিনার: ভিপির মতামত না নেওয়ার অভিযোগ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, শিক্ষা বরাদ্দও বাড়বে বৃষ্টির প্রভাবে ঢাকায় সবজির বাজার চড়া, দাম ছুঁয়েছে সেঞ্চুরি আজ মহান মে দিবস: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

গণভোট নিয়ে জাকসুর ব্যানারে সেমিনার: ভিপির মতামত না নেওয়ার অভিযোগ

জাবি প্রতিনিধি
  • প্রকাশ বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ব্যানারে “গণভোট অস্বীকার ও অধ‍্যাদেশ বাতিলের রাজনীতি”বিষয়ক একটি সেমিনার আয়োজনে জাকসুর সহ-সভাপতি (ভিপি) এর মতামত না নেওয়া ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

বুধবার (৮ এপ্রিল ) দুপুর ১ টার দিকে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু তার অফিসিয়াল ফেইসবুক ওয়ালে এক পোস্টের মাধ্যমে এ অভিযোগ করেন।

তিনি উল্লেখ করেন,সম্প্রতি জাকসুর নামে গণভোট বিষয়ক একটি সেমিনারের ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, এ আয়োজনের বিষয়ে জাকসুর কোনো আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়নি এবং সংগঠনের সদস্যদের সঙ্গে পূর্ব আলোচনা বা মতবিনিময়েরও উদ্যোগ নেওয়া হয়নি। ফলে অনেক সদস্যই বিষয়টি সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না।

অভিযোগ অনুযায়ী, সেমিনারের অতিথি নির্বাচন, বাজেট নির্ধারণ, সময়সূচি চূড়ান্তকরণ এবং আয়োজনের উদ্দেশ্য—এসব গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। বিশেষ করে সংগঠনের সহ-সভাপতি (ভিপি) এবং সভাপতির সঙ্গে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানা গেছে। ভিপি দাবি করেছেন, প্রচারণা শুরুর আগ পর্যন্ত তিনি এ আয়োজন সম্পর্কে কিছুই জানতেন না।

এ বিষয়ে জাকসুর একাধিক সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “জাকসুর মতো একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ কোনো আয়োজনের আগে সকল সদস্যের মতামত নেওয়া এবং আনুষ্ঠানিক সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা অত্যন্ত জরুরি। কিন্তু এখানে সেই প্রক্রিয়া সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।”

সংশ্লিষ্টরা আরও জানান, জাকসুর ব্যানারে কোনো আয়োজন করতে হলে অবশ্যই গঠনতন্ত্র মেনে সকল সদস্যকে নিয়ে সভার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায়, কেউ চাইলে নিজ নিজ দলীয় ব্যানারে এ ধরনের আয়োজন করতে পারেন।

অভিযোগের বিষয়ে জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবিব বলেন”আমি সর্বপ্রথম জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু ভাইয়ের সঙ্গে সমসাময়িক ইস্যু নিয়ে একটি সেমিনারের বিষয়ে আলোচনা করি এবং তাকে সভাপতিত্ব করার অনুরোধ জানাই। তিনি ব্যস্ততার কথা বলে জিএসের সঙ্গে আলোচনা করে এগোতে বলেন এবং গেস্ট প্যানেল চূড়ান্তের আগে জানাতে বলেন।

পরবর্তীতে জিএসের সঙ্গে আলোচনা করে আমি বিভিন্ন দল ও মতের ব্যক্তিদের আমন্ত্রণ জানানোর চেষ্টা করি, যাতে একটি ভারসাম্যপূর্ণ একাডেমিক আলোচনা সম্ভব হয়।

তিনি আরও বলেন”প্রোগ্রামের আপডেট জানাতে ভিপিকে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া না পেয়ে আমরা কাজ এগিয়ে নিই। পরে পোস্ট প্রকাশের পর তিনি আপত্তি জানান, যা মূলত একটি মিসকমিউনিকেশন।

এবিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক( জিএস) মাজহারুল ইসলাম বলেন ” এই সেমিনারের ব‍্যাপারে আমাদের সমাজসেবা সম্পাদক প্রথমে প্রস্তাব করেন তখন ভিপিকে জানানো হলে তিনি মৌন সম্মতি প্রদান করেন এবং বলেন জিএসের সঙ্গে আলোচনা করে সবকিছু প্রস্তুত করে তাকে জানানোর জন‍্য। আমি যতটুকু জানি সমাজসেবা সম্পাদক তাকে সেমিনারের ফটোকার্ডটা দেখিয়েছে কিন্তু সে হয়তো কাজের চাপে দেখেননি।

তিনি আরও বলেন” আমরা চেষ্টা করেছি বিএনপির ও ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতাদের সেমিনারে নিয়ে আসতে কিন্তু তারা রহস্যজনকভাবে বিষয়টি এরিয়ে যান।আমরা সবসময়ই বলতে চাই যে গনভোট ইস‍্যুতে আলোচনার জন‍্য আমরা সবাইকেই স্বাগত জানাই। কিন্তু দুঃখের বিষয় একটি পক্ষ গনভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা না বলে পলিথি,প্রক্রিয়া লঙ্ঘনের মতো তুচ্ছ অভিযোগ করছে”

উল্লেখ্য, জাকসুর ব্যানারে প্রকাশিত ফটোকার্ডে দেখা যায়, উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সাইফ মোস্তাফিজ, মাজহারুল ইসলাম, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সাদিক কায়েম, মণিকা শারমিন, জাহিদ আহসান ও জাহিদুল ইসলাম।

‎এ সেমিনারটি আগামী ৯ এপ্রিল বিকেল ৩টায় জাহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park