ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য দেশের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। বলেন, এই বিজয় শুধু বিএনপির নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের। “আজ থেকে আমরা স্বাধীন,” মন্তব্য করেন তিনি।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনোত্তর প্রেস ব্রিফিংয়ে তারেক রহমান বলেন, দেশের সব জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশের গণতন্ত্রের পথ সুগম করা হয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি—এসব পেরিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছি।
তারেক রহমান আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে দেড় দশকেরও বেশি সময় পর দেশে পুনরায় জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কোনো অপশক্তি যাতে দেশে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি জানান, জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিয়েছে এবং প্রতিটি দলকে আন্তরিক অভিনন্দন জানান।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিঘর। সরকার এবং বিরোধীদল যেখানেই থাকুক, দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশ গঠনে প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ ও মতভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, জাতীয় ঐক্য শক্তি, বিভাজন দুর্বলতা তৈরি করে