1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসভাড়া বাড়ছে বৃহস্পতিবার, বৈঠক শেষে জানালেন সড়ক পরিবহনমন্ত্রী দেশে প্রতিদিন হার্ট অ্যাটাকে অন্তত ৭০০ জনের মৃত্যু, এনসিডি নিয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ক্ষমতায় এলে নারীরা থাকবে সবচেয়ে নিরাপদ, তরুণরাই হবে বাংলাদেশের ক্যাপ্টেন: ডা. শফিকুর রহমান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় এলে নারীরা সবচেয়ে নিরাপদ থাকবে এবং তরুণরাই হবে বাংলাদেশের নেতৃত্বের মূল শক্তি। তিনি বলেন, নারীরা শুধু ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ থাকবে না, সংসদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাতেও সক্রিয় ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি তরুণদের বাংলাদেশের “ক্যাপ্টেন” আখ্যা দিয়ে বলেন, আমরা হবো যাত্রী, দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে তরুণ প্রজন্ম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভির মাধ্যমে দেওয়া ভাষণে তিনি আরও বলেন, কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে এবং সব ধর্মের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের কর্তব্য। তিনি সততা, ইনসাফ, দক্ষতা ও কর্মসংস্থানের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে দুর্নীতি, আধিপত্যবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে “না” বলার আহ্বান জানান। একই সঙ্গে ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জামায়াত আমির বলেন, বিচারবিভাগকে আমূল সংস্কার করতে হবে এবং সৎ ও যোগ্য ব্যক্তিদের বিচারকের আসনে বসাতে হবে। তিনি বলেন, অন্যায়ভাবে কাউকে বিভিন্ন ট্যাগ দিয়ে হত্যা বা দমন করার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং আইনের শাসন নিশ্চিত করতে হবে।

দেশ গঠনে তাবলীগ জামায়াতের কর্মীদের নির্বাচনে জামায়াতের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীদের অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে এবং কেউ প্রবাসে মারা গেলে সম্মানের সঙ্গে তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

নির্বাচনী প্রচারণায় জামায়াতের নেতাকর্মীদের আচরণে কেউ কষ্ট পেলে তার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও মানবিকতা বজায় রেখেই জনগণের কাছে যেতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park