1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের গভীর শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ

কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের গভীর শ্রদ্ধা ভরে ভাষা শহীদদের স্মরণ 

আনোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদযাপন করা  হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন দিবসের প্রথম প্রহর ২০ শে ফেব্রুয়ারি ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন।

এছাড়াও শহীদদের সম্মানে এক মিনিট নিরবতা পালনসহ রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়ার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারি সার্জন নাহিদ সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান সরকার, কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,উপজেলা পাট অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও পর্যায়ক্রমে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দলের মধ্য উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্র-যুব গণ অধিকার পরিষদ, এলডিপি, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park