1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাত বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ, বদলে গেল ফুল ও নদীর নাম লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স

কিশোরগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন

আনোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ(২পর্যায়)ভিত্তি প্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।এ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নীলফামারী-০৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল,সংরক্ষিত মহিলা সদস্য রাবেয়া আলীম।এ ছাড়া আরো বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী(পাইলট)ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী,উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক মোজাম্মেল হক রাসেল, সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সানজিদা রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায়সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আ’লীগে বিভিন্ন সংগঠনের নেতৃবর্গ প্রমুখ।উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী (পাইলট)এসময় উপজেলার যুবদের আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও যুব মহিলা কমপ্লেক্স নির্মাণসহ ন্যাশনাল সার্ভিস বাস্তবায়নের দাবি জানান।প্রতিমন্ত্রী তা বাস্তবায়নে আশ্বস্ত করে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ক্রীড়াপ্রেমী।তার ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park