1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করণে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত  – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন  সোশ্যাল মিডিয়া মানুষকে বিভ্রান্ত করতে পারে: মির্জা ফখরুল মসজিদে মাইকিং করে রোগী ডেকে অর্থ আদায়, ধরা খেলেন ব্রাকের স্বাস্থ্যকর্মী নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় ২৪ লাখ টাকার মাদক উদ্ধার ৪১৯ হজযাত্রী নিয়ে রাতেই শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট এপ্রিল ও মে মাসে জ্বালানি সংকট নেই, পূর্ণ মজুদের দাবি প্রতিমন্ত্রীর জাতীয় সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানালেন জামায়াত আমির ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ সেনবাগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ইট ভাটা বন্ধ, ৬ লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জে গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করণে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত 

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ৯ জুলাই, ২০২৫

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণে নীলফামারীর কিশোরগঞ্জে ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ শে জুন রণচন্ডী ইউনিয়নের বাফলা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে সিবিএ কোর কমিটির আয়োজনে এ মিটিং করা হয়।

কিশোরগঞ্জে এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও গ্রাম উন্নয়ন  কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি,বাফলা  কমিউনিটি ক্লিনিকের সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের হেলথ ইন্সপেক্টর অলিউর রহমান,ওই ক্লিনিকের  সিএইচসিপি সেলিম হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যে আলহাজ্ব খয়রাত হোসেন, আব্দুল ওহাব আলী,সিবিএ কোর টিমের সদস্য প্রমুখ। এছাড়াও ওই কমিউনিটির ২ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাফলা কমিউনিটি ক্লিনিকের সমস্যাগুলো চিহ্নিতকরণ ও উত্তরণের মাধ্যমে গ্রামীণ মানুষের যথাযথ স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করণে সিবিএ কোর  টিম ও কমিউনিটি ক্লিনিকের কমিটি এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রদান কারীদের মধ্যেকার যৌথ পরিকল্পনা প্রণয়ন  ও  বাস্তবায়নে এ  মিটিং করা হয়।  এ ইন্টারফেস মিটিংয়ে সার্বিক সহযোগিতায় ছিলেন,কিশোরগঞ্জ এপির  জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park